বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
লালমনিরহাটে গোসলে নেমে নিখোঁজ দুই ভাই, ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান

লালমনিরহাটে গোসলে নেমে নিখোঁজ দুই ভাই, ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান

লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের মোগলহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হওয়ার ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি।


রবিবার রাতে অন্ধকারের কারণে উদ্ধার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হলেও আজ সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। রংপুর থেকে আসা ফায়ার বিশেষ ডুবুরি দল, বিজিবি ও স্থানীয়রা যৌথভাবে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এদিকে নিখোঁজ দুই ভাইয়ের অপেক্ষায় এবং উদ্ধার কাজ দেখতে ধরলা নদীর তীরে এখনো ভিড় করে আছেন হাজার হাজার সমব্যথী মানুষ।

আজ সোমবার (৮ জুন) সকালে রংপুর অঞ্চলের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ফারুক হোসেন তালুকার পুনরায় উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই ভাই হলেন- সদর উপজেলার মোগলহাট টেম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র শাওন হোসেন। তারা দু’জনেই স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসল করতে নামে দুই ভাই সাব্বির ও শাওন। সাঁতার কাটার একপর্যায়ে হঠাৎ নদীর গভীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় তারা। তবে তাদের বন্ধু মেহেদি কোনোমতে সীতরে তীরে উঠতে সক্ষম হয়। দুই ভাইয়ের নিখোঁজের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিখোঁজ কিশোরদের স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।


এ প্রসঙ্গে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। নদীর তীরে নিখোঁজদের স্বজনসহ হাজারো মানুষের উপস্থিতি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে পুলিশ ফায়ার সার্ভিস ও বিজিবিকে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে। দুই ভাই উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com