বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
প্রেমের টানে আর্জেন্টিনা সমর্থকের ফ্ল্যাটে ঢুকে ধরা খেলেন ব্রাজিল সমর্থক

প্রেমের টানে আর্জেন্টিনা সমর্থকের ফ্ল্যাটে ঢুকে ধরা খেলেন ব্রাজিল সমর্থক

ডেস্ক রিপোর্ট :: শরীয়তপুরের আংগারিয়া এলাকায় আর্জেন্টিনা সমর্থক এক মেয়ে বন্ধুর বাসায় দেখা করতে গিয়ে স্থানীয়দের কাছে আটক হন রুহুল আমিন নামে এক ব্রাজিল সমর্থক। পরে তাকে বিয়ের শর্তে পুলিশের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তাদের আটক হওয়ার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কাণ্ড দেখে এলাকাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।


মঙ্গলবার (৩ জুন) রাতে ঘুরাঘুরি শেষে আংগারিয়া বাঁগচী বাজার এলাকায় ওই মেয়ে বান্ধবীর বাসায় যান রুহুল। বিষয়টি টের পেলে স্থানীয়রা তাদের দুজনকে আটক করেন। পরে তাদের সম্পর্কের কথা জিজ্ঞেস করা হলে রুহুল আমিন নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানালেও ওই মেয়ে দাবি করেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে বিয়ের শর্তে ওই দুজনকে পুলিশের হাতে তুলে দেন বাড়ির মালিক ও স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমিন নামের ওই ব্যক্তি সদর উপজেলার আঁটিপাড়া এলাকার একজন গার্মেন্টস ব্যবসায়ী। এ ছাড়াও তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। পাশাপাশি তিনি ব্রাজিল সমর্থক। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিল দলের পক্ষ নিয়ে পোস্ট করে থাকেন। অপরদিকে আঁখি আক্তার আর্জেন্টিনার সমর্থক।

এদিকে ফুটবল উন্মাদনার মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের এমন ঘটনায় এলাকাজুড়ে আলোচনা শুরু হয়েছে।

শরীয়তপুর ব্রাজিল সমর্থক ও ফ্যান্স ক্লাবের সদস্য সালাউদ্দিন মুন্না বলেন, ‘রুহুল আমিন গত বিশ্বকাপ থেকে আমাদের ক্লাবের সঙ্গে নেই। আমরা পতাকা টানানোর উদ্দেশ্যে গত বিশ্বকাপে সব সদস্যদের থেকে একটি ফি ধরেছিলাম, সে দেয়নি বলে তাকে আমরা আমাদের ক্লাব থেকে বাদ দিয়ে দিয়েছি। তাই তার দায়-দায়িত্ব আমরা নেব না।’

অন্যদিকে আর্জেন্টিনার সমর্থক ও ফ্যানস ক্লাবের সদস্য আবিদ খান বলেন, ‘আমাদের মেসিকে দেখুন তিনি এক নারীতেই আসক্ত। অপরদিকে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র কিছুদিন পর পর প্রেমিকা পরিবর্তন করেন। গতকাল শরীয়তপুরে এক ব্রাজিল সমর্থক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছে জেনেছি। দলের খেলোয়াড় যেমন তাদের সমর্থকরাও একই।’


এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘ঘোরাঘুরি শেষে অবৈধ এবং অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী ওই দুজনকে একটি বাসায় আটক করেন। পরে আমরা খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসি। তাদের দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com