বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজারহাটে এসএসসি ২০০৫ ব্যাচের পুর্ণমিলনী ডিএনএ রিপোর্টে আসামি সোহেলের বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি: আইনজীবী পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন পদত্যাগ করলেন বিএনপি সরকারের মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা, নিজেকে নির্দোষ দাবি করলেন সেই সোহেল গাজীপুরের কাশিমপুরে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পরে নিখোঁজ ১ জন কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি
রাজারহাটে এসএসসি ২০০৫ ব্যাচের পুর্ণমিলনী

রাজারহাটে এসএসসি ২০০৫ ব্যাচের পুর্ণমিলনী

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজারহাটে এসএসসি ২০০৫ ব্যাচের পুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(শনিবার ৩০মে) রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এই মিলন মেলার আয়োজন করা হয়।

দীর্ঘ সময় পেরিয়ে মিলিত হন এসএসসি ২০০৫ ব্যাচের সহপাঠীরা। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততা পেরিয়ে প্রিয় বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা যেন ফিরিয়ে আনে স্কুল জীবনের সেই সোনালী দিনগুলো।পাশাপাশি প্রয়াত সহপাঠী ও শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনাও করা হয়। আয়োজনে উপস্থিত বন্ধুরা জানান, এটি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। অনেকেই বলেন, “সময়ের ব্যবধানে আমরা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই ধরনের আয়োজন আমাদের আবার এক সুতোয় গেঁথে দেয়।”এসময় গল্প, আড্ডা আর স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। হাসি-আনন্দে ভরপুর এই আয়োজন যেন সবার মনে রেখে যায় এক টুকরো উজ্জ্বল স্মৃতি।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে, যাতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায়।
অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিতি বহিতে স্বাক্ষর, আসন গ্রহণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে দ্বিতীয় পর্বে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিদেহী বন্ধুদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
এরপর স্মৃতিচারণ, গান, কবিতা আবৃত্তি, কৌতুক ও সৃতিচারণের মধ্য দিয়ে জমে ওঠে মিলনমেলা। পাশাপাশি অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনা এবং তাদের সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়।

উল্লেখ ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান ২০০৫ ব্যাচের সমাপনী র সময় একটি মানবিক সংগঠনের কমিটি গঠন করা হয়।উক্ত কমিটির সভাপতি তৌহিদুর রহমান, সম্পাদক ইউসুফ আলী। সংগঠনে প্রতিপাদ্য বিষয় অসহায় সাধারণ মানুষকে সহযোগিতা করা,এবং ২০০৫ ব্যাচের অসচ্ছল বন্ধুদের সহযোগিতা করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com