বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিলো ভারতীয় বিএসএফ

এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিলো ভারতীয় বিএসএফ

খাজা রাশেদ,লালমনিরহাট।।এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পতাকা বৈঠকের পর ২ মে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত আনা হয়। এমনটা জানিয়েছেন ফেরত আনা দুই বাংলাদেশির পরিবার।

এর আগে,শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। তারা হলেন, পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন।
তিনি, এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

বিজিবি সূত্রে জানা গেছে,আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন রিমন ও সাজেদুল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানিয়েছেন,দেশে ফিরে আসার পর তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর দ্রুত দুই বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনায় বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার।

এ বিষয়ে,পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান,বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে তাতে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুজনকে রাতে ফেরত দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com