নিজস্ব প্রতিবেদক :: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে, ভারতীয় ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে ) রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের, বর্ষা গোপালপুর এলাকায় স্থানীয় জনতার সহায়তায়, এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত. ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. আশরাফ (৩৪) বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে, খবর পেয়ে বীরগঞ্জ থানার এসআই নেহারঞ্জনের নেতৃত্বে, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে, আটক ব্যক্তির কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে,মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply