বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষে যুবক নিহত, আহত- ৩ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:: বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কার্যক্রমের সুফল বিষয়ে পঞ্চগড়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, পঞ্চগড়ের আয়োজনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো স্বল্পমূল্যে খাদ্য সহায়তা পাচ্ছে। খাল খননের ফলে সেচ ব্যবস্থা উন্নত হচ্ছে এবং জলাবদ্ধতা কমছে। বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা প্রদান করা হচ্ছে। পাশাপাশি কৃষক কার্ড বিতরণ ও কৃষিঋণ মওকুফ কার্যক্রম কৃষকদের আর্থিক স্বস্তি প্রদান করছে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা তথ্য অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com