বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার

আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার

লালমনিরহাট প্রতিনিধি: পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে লালমনিরহাট জেলার হাতীবান্ধা সার্কেলের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন “পুলিশ ফোর্স এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ-২০২৫” (ক্যাটাগরি-৪) অর্জন করেছেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বাংলাদেশ পুলিশের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির তার ইউনিফর্মে ব্যাজ পরিয়ে দেন।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সারা দেশের নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের পেশাগত সাফল্য ও জনসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ ব্যাজ প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব ও কর্তব্যবোধকে আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

এ অর্জনে হাতীবান্ধাসহ লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com