বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের
দক্ষিণ ‎আইচা কলেজের সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সদস্য আবুল কালাম মনোনীত ‎

দক্ষিণ ‎আইচা কলেজের সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সদস্য আবুল কালাম মনোনীত ‎

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় অবস্থিত দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

‎সোমবার (১৩ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎আদেশ অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হেলাল উদ্দিন আহমেদ (টিপু) এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মনোনীত গভর্নিং বডির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে দুই বছর পর্যন্ত বহাল থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি সংক্রান্ত (সংশোধিত) সংবিধি ২০১৯ অনুযায়ী ভাইস-চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

‎কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের দক্ষ নেতৃত্বে আইচা কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী। কলেজের সার্বিক অগ্রগতিতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

‎গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে হেলাল উদ্দিন আহমেদ (টিপু) বলেন, এ দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এক বিশাল দায়িত্বও বটে। শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কলেজটিকে আরও এগিয়ে নিতে পারব বলে আমি মনে করি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com