বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি লাশ দাফন করা টিপু

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি লাশ দাফন করা টিপু

ডেস্ক রিপোর্ট :: করোনা মহামারির সময় মানবিক উদ্যোগে ৪৭৬টি লাশ দাফন করে আলোচনায় আসা মো. ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে শনিবার (১৪ মার্চ) তার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে জারিকৃত এই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

কুমিল্লার পাশাপাশি আরও ৪টি সিটিতে নিয়োগপ্রাপ্তরা হলেন বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজার রহমান।ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, নিয়োগ করা এই প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। তারা সরকারের বিধি মোতাবেক নির্ধারিত সম্মানী বা ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


ইউসুফ মোল্লা টিপু বর্তমানে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের শীর্ষ পদে ছিলেন। এছাড়া তার প্রতিষ্ঠিত মানবিক সংগঠন ‘বিবেক’-এর মাধ্যমে নানা সামাজিক কাজ পরিচালনা করা হয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ও স্বীকৃত কাজ হলো, করোনা মহামারির সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৪৭৬টি লাশ দাফন করেন টিপু ও তার সহযোগীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com