বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের দেয়াল চাপা পড়ে রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সদা হাস্যোজ্জ্বল এ কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে তাহেরুলের ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ইটের প্রাচীরের উপরের অংশ ভেঙে ঘুমন্ত রেজোয়ানের গায়ের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি।

রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।

এদিকে গত দুইদিনের টানা ঝড়ে উপজেলার কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ভুট্টা, আলুসহ চলতি মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com