বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে পঞ্চগড়ে সামাজিক সংগঠন উত্তরণ-এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রতিদিন বিকেলে পঞ্চগড়ের জর্জকোর্টের বিপরীতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক (পরিচালক) মোকাদ্দেসুর রহমান সান-এর নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা পথচারী, শ্রমজীবী মানুষ ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন।

আয়োজকরা জানান, রমজানের শুরু থেকেই মানবিক উদ্যোগ হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছে। কর্মব্যস্ততার কারণে যারা সময়মতো বাসায় পৌঁছে ইফতার করতে পারেন না, বিশেষ করে পথচারী ও শ্রমজীবী মানুষদের কথা বিবেচনা করেই এই আয়োজন করা হয়েছে।

সংগঠনের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, “রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবসেবা। সেই চেতনা থেকেই আমরা প্রথম রোজা থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছি।”

সাধারণ সম্পাদক (পরিচালক) মোকাদ্দেসুর রহমান সান বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। রমজানজুড়ে এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”

স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com