বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম

হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক :: লালমনিরহাট সদর হাসপাতালের অপরিষ্কার পরিবেশ ও চরম অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। শুক্রবার (১৩ মার্চ) সকালে হাসপাতালটি আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান। এসময় পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের ৬ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেন মন্ত্রী।


সকালবেলা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ত্রাণমন্ত্রী সদর হাসপাতালে উপস্থিত হন। তিনি হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী, নার্স, ডাক্তার ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের নোংরা পরিবেশ ও সেবার মান নিয়ে রোগীরা মন্ত্রীর কাছে সরাসরি বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।

পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালের পরিবেশ অত্যন্ত অপরিষ্কার এবং অব্যবস্থাপনায় ভরা। আমি এখানে এসে যা দেখলাম তা মোটেও কাম্য নয়। আগামী ৬ ঘণ্টার মধ্যে এই অপরিষ্কার পরিবেশ পরিষ্কার করতে হবে এবং অব্যবস্থাপনা দূর করতে হবে। যদি এর মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, তবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

জনবল সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি জানি এখানে জনবল সংকট রয়েছে। এ বিষয়ে আমি ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে এবং হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা ফিরিয়ে আনা হবে।’

হাসপাতাল পরিদর্শন শেষে ত্রাণমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com