বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
বাবার কুকীর্তি ঢাকতে গুমের নাটক, অনুসন্ধান করায় সাংবাদিক কে হুমকির অভিযোগ

বাবার কুকীর্তি ঢাকতে গুমের নাটক, অনুসন্ধান করায় সাংবাদিক কে হুমকির অভিযোগ

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটে এক বাবার কুকীর্তি ঢাকতে ছেলে কর্তৃক গুমের নাটকের অনুসন্ধান করায়, কেফায়েত উল্লাহ ( ২৬) নামে এক সাংবাদিক কে হুমকির অভিযোগ পাওয়া গেছে।
‎
‎অভিযোগ সুত্রে জানা গেছে,লালমনিরহাট পৌরসভা এলাকার ০১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সফিকুল (২৮) এর পিতা হযরত আলী (৭০) সম্প্রতি, পার্শ্ববর্তী এলাকায় একটি অনৈতিক কর্মকাণ্ডের জন্য লোকজন তাকে আটক করে বলে, জানতে পারেন সাংবাদিক কেফায়েত।
‎
‎উক্ত ঘটনার রাতে, সফিকুলের পিতা হযরত আলী  আত্নগোপনে চলে যায়। পরে,সফিকুল তার পিতার অপকর্ম গোপন রাখতে স্থানীয় মাহমুদুল ইসলাম (মুন) নামের একজনের নাম উল্লেখ করে, লালমনিরহাট সদর থানায়,তার পিতা গুমের একটি অভিযোগ দায়ের করেন।
‎
পরবর্তীতে, ঘটনাটি অনুসন্ধানে করে সাংবাদিক কেফায়েত উল্লাহ জানতে পারেন যে,সফিকুলের পিতা হযরত আলীর গুমের বিষয়টি ছিলো সম্পূর্ণ মিথ্যা। এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে “বাবার অনৈতিকতা ঢাকতে মিথ্যা গুমের অভিযোগ” শিরোনামে প্রকাশ করলে,তা বিবাদী সফিকুলের নজরে আসে।
‎
‎ঘটনার দিন ১৪ ফ্রেব্রুয়ারি বিকেলে বিবাদী সফিকুল মুঠোফোনে বাদি কেফায়েতকে ফোন করে,তার পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ও তার ক্ষতি করবে মর্মে হুমকি প্রদান করেন।  এছাড়াও তার বাবা লালমনিরহাট পৌরসভা এলাকার ০১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তালেব কে রাস্তায় দেখে আমাকে ভালো হয়ে চলাচলের কথা বলে শাসায় বলে, উক্ত অভিযোগে উল্লেখ করেন সাংবাদিক কেফায়েত উল্লাহ।
‎
‎ভুক্তভোগী কেফায়েত উল্লাহ বলেন, এর আগেও ঐ বাবা-ছেলের নামে নারী ঘটিত সংবাদ
‎প্রকাশ করেছিলাম। তারপর থেকেই তারা আমার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
‎সফিকুল আমাকে ফোন দিয়ে ক্ষতি করার হুমকি প্রদান করেছেন।
‎
‎অভিযুক্ত সফিকুলের সঙ্গে কথা বললে তিনি বলেন, বিষয়টি স্থানীয় ভাবে আপোষ-মিমাংসার চেষ্টা চলছে। এর মাঝেই সে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্মানহানিকর পোস্ট করলো,সেটি জানতেই ফোন করেছিলাম।কোনো হুমকি দেয়নি।

‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন,বিষয় টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com