বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক
চলন্ত বাসে রাতভর গণধর্ষণ, চালক-হেলপারসহ গ্রেফতার ৩

চলন্ত বাসে রাতভর গণধর্ষণ, চালক-হেলপারসহ গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট::ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজশিক্ষার্থীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিরপুরের কলেজশিক্ষার্থী (২৬) সাভারের রেডিওকলোনী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই কলেজছাত্রীকে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর ধর্ষণ ও ভিডিও ধারণ করে তারা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাড়ালে হাইওয়ে পুলিশ বাসটি আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। এই ঘটনায় টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে গ্রেফতারকৃত আসামি ও ভিকটমকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ মে রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানীরও ঘটনার অভিযোগ ওঠে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com