বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ
বিএনপিতে যোগ দিল আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী

বিএনপিতে যোগ দিল আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট::চাঁদপুরে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির স্থানীয় নেতারা। এ সময় চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসন, দলীয় স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তাদের মতে, এই যোগদানের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার রাজনীতিতে বিএনপি আরও শক্তিশালী হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com