বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ

হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট::জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা চলাকালে সন্দেহভাজন হিসেবে আটক দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এই ঘটনা ঘটে।


ঘটনার বিবরণ থেকে জানা যায়, এদিন বিকেল ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করলে তার সঙ্গে থাকা তিন ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের মধ্য থেকে দুজনকে আটক করে এবং স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হওয়ার জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন এই বিষয়ে জানান যে, রবিউল ও সজিব নামে ওই দুই ব্যক্তিকে সন্দেহভাজন মনে করে আটক করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাসনাত আব্দুল্লাহ নিজে নিশ্চিত করেন যে তারা তারই কর্মী ও সমর্থক। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের ছেড়ে দেয়। হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com