বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ, শুরুতেই বড় চাপে সরকার প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই চরফ্যাশনে সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি
জাতীয় পার্টিকে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

জাতীয় পার্টিকে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন,পিআর পদ্ধতি চালু,জাতীয় পার্টিকে নিষিদ্ধসহ পাঁচ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে দলটির আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলাম প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন।তিনি বলেন,পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করছি।দাবিগুলো হলো, আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত বা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সংবাদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com