বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
‎শিক্ষাক্ষেত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ: নাজিম উদ্দীন আলম

‎শিক্ষাক্ষেত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ: নাজিম উদ্দীন আলম

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ‎ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দীন আলম বলেছেন, বিএনপির শাসনামলে পরীক্ষায় নকল ছিল না। তবে গত ১৬ বছরে আওয়ামী লীগ শিক্ষাক্ষেত্রে নকলের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। শেখ হাসিনা ও তার দলের লোকজন দেশের অর্থ লুটপাট করায় জনগণের রোষের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে।

‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে  চরফ্যাশন শহরের ব্রজ গোপাল টাউন হলে জিয়া পরিষদের উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎নাজিম উদ্দীন আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষাক্ষেত্রে আজকের কৃতিত্বকে ভবিষ্যতেও ধরে রাখতে হবে। শিক্ষার্থীরা দেশের ও জাতির ভবিষ্যৎ, তাই ভালো মানুষ হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং তথ্য প্রযুক্তি ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। এছাড়া শহীদ জিয়ার পথ অনুসরণ করে দুর্নীতিমুক্ত থেকে দেশের জন্য কাজ করতে হবে।



‎অনুষ্ঠানে জিয়া পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলম শাহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন সায়েদ, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন এবং পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই প্রমুখ।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া পরিষদ চরফ্যাশন পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ ও যুগ্ম সম্পাদক আজিজুর রহমান। এসময় কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com