বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ থোকায় থোকায় ইউক্রেন জাতের আঙুরে বদলে গেছে গাজীপুরের চিত্র পাম্পে পাম্পে হাহাকার, তেলের জন্য দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা সারা দেশে চাঁদাবাজ গডফাদার ৬৫০, দিশেহারা ব্যবসায়ীরা; জনমনে ক্ষোভ যুদ্ধের প্রভাব: প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতিতে চাপে বাংলাদেশ গাইবান্ধায় পরিবার রাজি না হওয়ায় বিষপানে তরুণীর মৃত্যু, প্রেমিক হাসপাতালে পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও রায় অমান্যের অভিযোগ ও সংবাদ সম্মেলন
২০ আগষ্ট উদ্বোধন হতে যাচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা সেতু

২০ আগষ্ট উদ্বোধন হতে যাচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা সেতু

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা সেতু চলতি বছরের আগামী ২০ আগস্ট উদ্বোধন করা হবে। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তারিখ নিশ্চিত করা হয়।

এর আগে সেতুটি উদ্বোধনের তারিখ প্রথমে ২ আগস্ট এবং পরে ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, উদ্বোধনের দিন থেকেই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

প্রায় ১,৪৯০ মিটার দীর্ঘ এ সেতুটি এলজিইডির অন্যতম বৃহৎ নির্মাণকাজ। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারীকে সরাসরি সংযুক্ত করবে, ফলে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগের সময় প্রায় ৪ ঘণ্টা কমে আসবে।

সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডার নির্মাণ করেছে। এতে রয়েছে ৩১টি স্প্যান, উন্নত রঙ ও লাইটিং, এবং সেতুর উভয়পাশে প্রায় ৩.৫ কিলোমিটার নদী শাসন ব্যবস্থা। সংযোগ সড়কের দৈর্ঘ্য ৮৬ কিলোমিটার।

২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতুর ফলক উন্মোচন হলেও নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে, ব্যয় হয় ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা। স্থানীয়দের আশা, সেতু চালু হলে দুই পাড়ের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমানের বড় পরিবর্তন আসবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com