বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
ভারতে ৩ মাসে ২০০ মানুষের ধর্ষণের শিকার বাংলাদেশি কিশোরি

ভারতে ৩ মাসে ২০০ মানুষের ধর্ষণের শিকার বাংলাদেশি কিশোরি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ১২ বছরের এক কিশোরী বিদ্যালয়ের পরীক্ষায় ফেল করায় মা–বাবার বকুনি এড়াতে বাড়ি থেকে পালিয়ে যায়। পথে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে সে পাড়ি জমায় ভারতে। সেখানে তিন মাসে অন্তত ২০০ জনের যৌন নির্যাতনের শিকার হয় সে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভাসাই–ভিহার এলাকার নৈগাঁওতে পরিচালিত অভিযানে মেয়েটিকে উদ্ধার করে পুলিশের অ্যান্টি–হিউম্যান ট্রাফিকিং ইউনিট। অভিযানে সহায়তা করে এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন ও হারমনি ফাউন্ডেশন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হারমনি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্রাহাম মাথাই জানান, প্রথমে মেয়েটিকে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিন মাসে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করে। পরিচিত এক নারী তাকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করে।

পুলিশ কমিশনার নিকেত কৌশিক জানান, পুরো পাচার চক্র ধ্বংস ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com