বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রধান শিক্ষক বরখাস্ত শিশু ধর্ষণ মামলায় ৮ বছর ধরাছোঁয়ার বাইরে, গোপনে জাবি ছাত্রীদের ছবি তুলে আটক যুবদল নেতা রংপুরের তারাগঞ্জে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি ও কঙ্কাল শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রিকশাচালককে মারধরে বাধা, ঘুষিতে যাত্রীর মৃ’ত্যু সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল গাজীপুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখল করে অবৈধ দোকান ও বাস কাউন্টার নির্মাণের অভিযোগ অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন ধর্ষণচেষ্টার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার
‎ঢাকায় গণঅভ্যুত্থানে নিহত: চরফ্যাশনের ১২ শহীদদের কবরে পুষ্প অর্পণ

‎ঢাকায় গণঅভ্যুত্থানে নিহত: চরফ্যাশনের ১২ শহীদদের কবরে পুষ্প অর্পণ

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: ‎গতবছর জুলাই-আগষ্টে আওয়ামী লীগ সরকারের সাথে কোটা সংস্কারের দাবীতে ছাত্রজনতার আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ভোলার চরফ্যাশনের ১২ জন যুবক শহীদ হন। তাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়েছে।

‎মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই ১২ শহীদের কবরে পুষ্প অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

সকাল ৯ টার দিকে চরফ্যাশন ‎উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ঢাকায় নিহত হওয়া ফজলে রাব্বির কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি ও সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান পুষ্প অর্পণ ও কবর জিয়ারত করেন।

এছাড়াও চরফ্যাশনের বাকি ১১ শহীদ মো.হাসনাইন, মো.মমিন, মো.ফজলু, মো.হাবিব, মো. ওমর ফারুক, মো.সিয়াম, রাকিব মোল্লা, মো.সোহাগ, মো.হোসেন, মো, তারেক, মো.বাহাদুর হোসেন মনির এর কবরে প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও এই পুষ্প মালা অর্পণ ও কবর জিয়ারত করেন।

‎এসময় শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com