বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার
জলাবদ্ধতায় শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা!

জলাবদ্ধতায় শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা!

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও চলাচলের রাস্তাটিতে পানিতে থই থই। প্রতিদিন পানি মাড়িয়ে স্কুলে ঢুকতে হচ্ছে শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের। ফলে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে অনেক শিক্ষার্থীরা।

‎রোববার (৩ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে সরেজমিনে উপজেলার রসুলপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড হলুদ বিল্ডিং গিয়ে দেখা যায় বৃষ্টির পানিতে স্কুল মাঠ সহ স্কুলে প্রবেশের রাস্তাটি পানিতে তলিয়ে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা হাঁটুপানি ভেঙে স্কুলে প্রবেশ করছে। পোহাতে হচ্ছে তাদের দুর্ভোগ।

‎বিদ্যালয়ের অফিস সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে মোট ৩১৭ জন শিক্ষার্থী রয়েছে। স্কুল প্রাঙ্গণে পানি জমে থাকার কারণে অনেক শিশু শিক্ষার্থী বিদ্যালয় আসছে না। যার কারনে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা খুবই কম। বর্তমানে ২ শ শিক্ষার্থী রয়েছে।

‎বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শাহারা বলেন, সামান্য বৃষ্টি হলেই আমাদের স্কুল মাঠে হাঁটু সমান পানি হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃহস্পতিবার স্কুলে ঢুকার সময় আমার পা পিছলে গিয়ে পানিতে পারে যাই। তাতে আমার বই-খাতা পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। পরে আমি বাড়িতে চলে যাই। সেদিন আর স্কুলে আসনি। আমার মতো অনেক শিক্ষার্থীই প্রতিনিয়ত স্কুলে আসার সময় স্কুলের সামনে পানিতে পারে গিয়েছে। পানির কারণে অনেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এখন আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফরিন বলেন, প্রতিদিনই হাঁটু সমান পানি দিয়ে স্কুলে আসতে হয়। আমাদের দুর্ভোগ। তাছাড়া স্কুল মাঠে পানি থাকায় আমরা কোন খেলাধুলা করতে পারি না। আমরা এ পরিবেশ চাই না। পড়ালেখার পাশাপাশি নিয়মিত মাঠে খেলাধুলা করতে চাই। আমাদের স্কুলের রাস্তা ও মাঠ ভরাট করার দাবী জানাচ্ছি।

‎বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র রাফির বাবা রফিক সিকদার জানান, আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়-কখন যে পানিতে পড়ে যায় কে জানে। আমার মতো অনেকেই এই চিন্তায় থাকে। আমরা অভিভাবকরা উর্ধতন কর্তৃপক্ষকে দ্রুত মাঠ ভরাট করার দাবী জানাচ্ছি।

‎‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম জানান, পানির কারণে শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসছে না। স্কুলে প্রবেশ পথে ঢুকলে এবং বের হলেই পানিতে নামতে হয়। অনেক বাচ্চারা পা পিছলে বাই-খাতা নিয়ে পানিতে পারে গিয়েছে। যার কারনে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিত কমে গেছে। জলাবদ্ধতা নিরসনের জন্য বিষয়টি বিদ্যালয়ের ক্লাসটার হিসাবে দায়িত্ব থাকা সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেনকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।

‎‎এ বিষয়ে ওই বিদ্যালয়ের ক্লাসটার হিসাবে দায়িত্ব থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জরুরি কাজে বরিশাল এসেছি। স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে অবগত করেছে। পরিদর্শনে যাবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান জানান, উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

‎‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি জানান, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com