বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, সাদুল্লাপুরে দুই গ্রামের মুখোমুখি অবস্থান কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ
লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় উচ্ছ্বাস, আলো ছড়াল মিতু

লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় উচ্ছ্বাস, আলো ছড়াল মিতু

লালমনিরহাট প্রতিনিধি: ২০২৫ সালের এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী লালমনিরহাট জেলার ৭৪৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ।

শনিবার (২ আগস্ট) দুপুরে লালমনিরহাট শহরের চার্চ অভ গড উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। জেলা পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।

অনুষ্ঠানে উপজেলার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এর মধ্যে সর্বমোট ৫ জনকে ‘সেরা কৃতী শিক্ষার্থী’ হিসেবে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। এই পাঁচজনের মধ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের ছাত্রী আফরিন বসুনিয়া মিতু সবার নজর কাড়েন তার ধারাবাহিক সাফল্য ও অনুপ্রেরণাদায়ী শিক্ষাজীবনের কারণে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীরা।

শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা অনুষ্ঠান নতুন উদ্দীপনা ও ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগাবে বলে মত প্রকাশ করেন বক্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com