বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, একমাত্র বিএনপিই মানুষের পাশে থাকে: তারেক রহমান জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক
মাদ্রাসার মাঠে বীজতলা তৈরি করলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি

মাদ্রাসার মাঠে বীজতলা তৈরি করলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখোলা সিএনএ দাখিল মাদ্রাসার খেলার মাঠে আমন ধানের বীজতলা তৈরি করে খেলাধুলা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে।

শিক্ষার্থীরা জানায়, এক মাসেরও বেশি সময় ধরে তারা মাঠে খেলাধুলা করতে পারছে না।

শিক্ষার্থী জুবায়ের ও তামিম বলেন, মাঠে খুঁটি পুঁতে বীজতলা তৈরি করায় আমরা খেলতে পারছি না। সভাপতি নিজেই লোক দিয়ে কাজ করিয়েছেন।

একজন অভিভাবক হানিফ মোল্লা বলেন, যিনি রক্ষক, তিনি যদি ভক্ষক হন তাহলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কীভাবে নিরাপদ থাকবে?

মাদ্রাসার সুপার মাওলানা মুজ্জাম্মেল হুসাইন জানান, সভাপতি আমাকে না জানিয়ে বীজতলা তৈরি করেছেন। আমি কিছুই বলতে পারিনি।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা বলেন, আমার অনুমতিতে এলাকার এক চাষি বীজতলা করেছেন। তিনি বিপদে ছিলেন।

এ বিষয়ে তালতলীর ইউএনও উম্মে সালমা বলেন, বিষয়টি জানা গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com