বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
এবার ইতালিতে রাস্তার মাঝখানে উড়োজাহাজ বিধ্বস্ত

এবার ইতালিতে রাস্তার মাঝখানে উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির একটি ব্যস্ত রাস্তায় হুট করেই আছড়ে পড়েছে একটি উড়োজাহাজ। গত মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলের ব্রেসিয়া এলাকায় এই বিধ্বস্তের ঘটনায় দুজন নিহতের তথ্য পাওয়া গেছে।

কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উড়োজাহাজটি বেশ ছোট আকারের ছিল।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ৭৫ বছর বয়সী আইনজীবী ও উড়োজাহাজের পাইলট মিলানের বাসিন্দা সার্জিও রাভাগ্লিয়া ও তাঁর বন্ধু ৬০ বছর বয়সী অ্যান মারিয়া দে স্টেফানো।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় চলছে গাড়ি। এর মধ্যেই রাস্তার মাঝখানে আছড়ে পড়ে একটি উড়োজাহাজ। এটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং ধোয়া দেখা যায়। এর মধ্যেই কয়েকটি গাড়ি তাদের গতি থামাতে পারেনি।

কর্তৃপক্ষ বলছে, রাস্তায় জরুরি অবতরণ করতে চেয়েছিলেন উড়োজাহাজের পাইলট। কিন্তু তিনি তা করতে সক্ষম হননি। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে দুজন গাড়িচালক বেঁচে যান। জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু এর আগেই উড়োজাহাজ পুড়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com