বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার আহ্বান গোলাম পরওয়ারের পঞ্চগড়ে বোদায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে চিকিৎসার নামে চাঁদা আদায়ের অভিযোগ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এক মাদক কারবারি গ্রেপ্তার কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৮ ঈদের আগেই গাইবান্ধায় ৮ দোকানির স্বপ্ন পুড়ে ছাই পঞ্চগড়ে কুরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ দিল উপজেলা প্রশাসন গাইবান্ধায় ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতা গ্রেফতার দেশে ঈদের আগেই ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট চিকিৎসাধীন অবস্থায় হামে আরও ১১ শিশুর মৃত্যু, মায়ের বুকফাটা কান্না ‘চাঁদাবাজির হাট’ রাজধানীর কাওরান বাজার, এ যেন সোনার ডিম পাড়া হাঁস
বেরোবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, তদন্ত কমিটি গঠন

বেরোবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, তদন্ত কমিটি গঠন

রংপুর অফিস: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হয়েছে ‘জয় বাংলা’ লেখার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন আর রশিদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. ইলিয়াছ প্রামানিককে আহ্বায়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুবকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রক্টর ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা এবং আইসিটি সেলের ইঞ্জিনিয়ার ও শাখা প্রধান বেলাল হোসেন। তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার (১৬ জুলাই) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় ছাত্রদল আহ্বায়ক আল আমিন হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

এছাড়াও গভীর রাতে ক্যাম্পাসের প্রধান ফটকে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারেও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরীসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে দেয়ালে জয় বাংলা, শেখ হাসিনা ফিরবে ইত্যাদি দেয়ালে দেখা যায়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com