বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন বোন রংপুরসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বর্ষণের পূর্বাভাস: প্লাবিত হতে পারে নিচু এলাকা ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে আলোকিত লালমনিরহাট টিমের, মাদক বিরোধী অভিযান মেয়ে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দায়িত্বে কর্মকর্তা ৭৬ মিলিমিটার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ নগরবাসীর পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
দৌলতদিয়া ঘাট থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী, ৭ দিনেও মেলেনি খোঁজ

দৌলতদিয়া ঘাট থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী, ৭ দিনেও মেলেনি খোঁজ

Oplus_131072

রাজবাড়ী প্রতিনিধি: ঈদের ছুটিতে ঢাকা থেকে মায়ে’র সাথে রাজবাড়ীতে নানা বাড়ী বেড়াতে আসার সময় দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে নিখোঁজ হয় মাদ্রাসা শিক্ষার্থী সোহানা (১৩)। নিখোঁজ সোহানা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। গত ১১ জুন (বুধবার) সন্ধ্যা সারের ৬টার দিকে দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট এলাকা থেকে নিখোঁজ হয় সোহানা।

পরিবারের দাবী কেউ তাকে অপহরণ করেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

এ বিষয়ে নিখোঁজ সোহানার মা বিউটি বেগম জানান, আমরা এক ছেলে এক মেয়ে ও স্বামীকে নিয়ে ঢাকায় থাকি । গত ১১ জুন (বুধবার) ঢাকা থেকে মায়ে’র বাড়ীতে বেড়াতে আসার সময় সন্ধ্যা সারের ৬ টার দিকে দৌলতদিয়া ৪ নং ফেরিঘাটে শাহপরান ফেরি থেকে নেমে হটাৎ পেছনে তাকিয়ে দেখি বড় মেয়ে সোহানা নেই। অনেক খোঁজাখুঁজি করি তাঁকে কোথাও খুজে পাইনা । রাত ১২টা পর্যন্ত খোঁজাখুঁজি করতে থাকি। কিভাবে আমার মেয়ে নিখোঁজ হলো আমি বলতে পারছিনা । আমি গোয়ালন্দ থানায় এ বিষয়ে জানিয়েছি। আমার মেয়েকে খুঁজে পাচ্ছিনা ,আমি প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার ধারণা কেউ আমার মেয়েকে অপহরণ করেছে ।

এ বিষয়ে গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে (জিডি নং-৫২৬)। যেহেতু ঘাট কেন্দ্রিক ঘটনা, তাই বিষয়টি নৌ পুলিশ তদন্ত করছে আমরা গোয়ালন্দ থানা পুলিশও তদন্ত করছি। মেয়েটিকে উদ্ধারে আমরা সার্বিক চেষ্টা করে যাচ্ছি । ‘


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com