বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের ছত্রচ্ছায়ায় মা-ইলিশ নিধনের অভিযোগ লালমনিরহাটে একই উঠানে মসজিদ-মন্দির, ধর্মীয় সম্প্রীতির যেন অনন্য নিদর্শন জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রাতভর নির্যাতন ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক, পুলিশের কাছে হস্তান্তর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আহমাদুল্লাহ দুর্গাপূজার শুভেচ্ছার আড়ালে ফেসবুকজুড়ে সম্ভাব্য প্রার্থীদের আত্মপ্রচার, এ যেন এক ঢিলে দুই পাখি শারদীয় দুর্গাপূজায় পঞ্চগড়ে নিরাপত্তা জোরদার করছে র‍্যাব-১৩
আত্মসমর্পণ করবে না ইরান, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

আত্মসমর্পণ করবে না ইরান, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণে তিনি মার্কিন হামলা পরিণতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (১৮ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের হুমকির বিষয়ে খামেনি বলেন, যারা ইরান ও এর ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে যে ইরানিদের হুমকির ভাষায় কোনো উত্তর পাওয়া যায় না। ইরান চাপিয়ে দেওয়া শান্তি বা যুদ্ধ মেনে নেবে না।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত যে ইরান আত্মসমর্পণ করবে না এবং মার্কিন যেকোনো হামলার গুরুতর অপূরণীয় পরিণতি হবে।

ভাষণের শুরুতেই তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। খামেনি বলেছেন, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি—কোনোটাই মেনে নেবে না ইরান। তিনি দৃঢ়ভাবে বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না।

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘ইরান চাপিয়ে দেওয়া যেকোনো যুদ্ধের মতোই চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে। এই জাতি কারও চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com