বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

অনলাইন ডেস্ক:: কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আল আমিন হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আল আমিন হোসেন (১৬) নামের এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টায় সীমান্তের ২৮৪ নম্বর পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেওয়া হয়।

ফেরত আসা কিশোর আল আমিন হোসেন হবিগঞ্জ সদর থানাধীন কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেছেন, গত ১৪ জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই কিশোর। গতকাল পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে (ভারত হিলি) সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে সে। এ সময় সীমান্তের পিলার ২৮৫/৫ এস থেকে আনুমানিক ১০ গজ ভারতের অভ্যন্তরে দক্ষিণপাড়া হিলি নামক স্থান থেকে তাকে আটক করে বিএসএফ। রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।

তিনি আরো বলেন, ওই কিশোরের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি তৎপর আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com