বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
দোকানের সামনে বোমা সদৃশ্য বস্তু, চিরকুটে লেখা ‘শেখ হাসিনা ফিরবে’

দোকানের সামনে বোমা সদৃশ্য বস্তু, চিরকুটে লেখা ‘শেখ হাসিনা ফিরবে’

অনলাইন ডেস্ক: মেহেরপুরের গাংনীতে ‘শেখ হাসিনা ফিরবে’ লেখা চিরকুটসহ বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চর গোয়ালাগ্রাম থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করা হয়।

চরগোয়াল গ্রামের সুলতান হোসেন বলেন, আমার ভাই আলতাফ হোসেনের দোকানের সামনে একটি বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পায়। ঘটনার খবর পেয়ে লোকজন জড়ো হয়। বিষয়টি দ্রুত পুলিশকে জানালে তারা এসে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।

আলতাফ হোসেন বলেন, রাতে কেউ দোকানের সামনে বস্তুগুলো রেখে গেছে বলে মনে হয়। এ বিষয়টি নিয়ে এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চিরকুটে লেখা রয়েছে, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে। শোন আমরা চরগোয়াল গ্রামের মানুষ আমরা কিন্তু খুব দূরে নাই, নদীর এপার ওপার আছি বিএনপির একটি লোক যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, চরগোয়াল গ্রামে একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট পড়ে রয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com