বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
ড. ইউনূস-তারেকের বৈঠক গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল

ড. ইউনূস-তারেকের বৈঠক গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল

ডেস্ক রিপোর্ট:: লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি দলকে খুশি করার জন্য, যা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্নয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।

শুক্রবার (১৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দীন অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার বিএনপির পক্ষে কাজ করছে। বৈঠকে বিচার, সংস্কার ও জুলাই সনদের কোনো বার্তা নেই। এই বৈঠক একটি দলকে খুশি করার জন্য, যা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

পাটোয়ারী বলেন, দেশের সিদ্ধান্ত দেশেই হবে, জনগণকে পাশ কাটিয়ে বিদেশের কোনো সিদ্ধান্তকে দেশের জনগণ মেনে নেবে না। বিচার, সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন কমিশনের পূর্ণগঠন না হলে নির্বাচনে যাবে না হুশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় অভ্যুত্থানের দিকে যাবে এনসিপি।

এদিকে অপর একটি ব্রিফিংয়ে কথা বলেন এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদিব।

আরিফুল ইসলাম আদিব বলেন, জাতীয় নির্বাচনের ইস্যুতে সকল স্টেক হোল্ডার ও শহিদ পরিবারের সঙ্গে বসতে হবে। একটি দল বা একক ব্যক্তির সঙ্গে বসে নির্বাচনের সিদ্ধান্ত নেয়া একটি অশনিসংকেত।

সারোয়ার তুষার বলেন, কি পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি। এর আগেই প্রধান উপদেষ্টার গণভোট খারিজ করার সিদ্ধান্ত ভালো কিছু না। ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। এটা সংস্কার করা অন্যতম মৌলিক সংস্কার বলে মনে করি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com