বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
রংপুর ২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

রংপুর ২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

অনলাইন ডেস্ক ::সদ্য কারামুক্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে রংপুর-২ (বদরগঞ্জ – তারাগঞ্জ) আসনে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ জুন) রংপুরের তারাগঞ্জে এক সমাবেশ থেকে প্রার্থীতা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম।

এ সময় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, যারা বলেছিল অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারাই আজ পালিয়েছে। তাদের ঠিকানা অন্যখানে, একটু শব্দ হলেই তারা সেখানে পালিয়ে যায়। যাদের ঠিকানা অন্যখানে তাদের দিয়ে দেশ ও দেশের মানুষের কোনো উপকার সম্ভব নয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জে জামায়াতে ইসলামীর শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ টি এম আজহার এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত বছরে আওয়ামী লীগের জুলুম অত্যাচারে শুধু জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত হয়নি, যারাই মতের বিপক্ষে গেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াতে ইসলামের নেতারা মৃত্যুকে আলিঙ্গন করেও এদেশ ছেড়ে পালায়নি। যারা জুলুম নির্যাতন চালিয়েছে তারাই পালিয়েছে।

জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ টি এম আজহার বলেন, আবু সাঈদদের মত দেশ প্রেমিক দরকার। যার আত্মত্যাগ দেশ আজ আধিপত্য শক্তির হাত থেকে মুক্ত ও স্বাধীন।

সুপ্রিম কোর্টের ৭ বিচারপতিকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিচারকরা নিরপেক্ষ হলেই দেশে ন্যায় বিচার সম্ভব। এ সময় রংপুর ২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে সবার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।

রংপুর জেলা জামায়াত জানায়, প্রায় ১৪ বছর পর নিজ এলাকায় আসলেন এ টি এম আজহারুল ইসলাম। দুই দিনের সফরে তারাগঞ্জ ও বদরগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত দুটি শুকরিয়া সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়া শেষে শুক্রবার ঢাকার ফেরার কথা রয়েছে তার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com