বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
২০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

২০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

অনলাইন ডেক্স::ধারের ২০০ টাকা ফেরত না দেওয়ায় ছুরিকাঘাতে মারুফ সরদার (১৯) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে তারই বন্ধু রিফাত এ হত্যাকাণ্ড ঘটান।

বুধবার (১১ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মৃত্যু হয় তার। এর আগে রোববার বিকেলে শরীয়তপুরের গোসাইরহাটের চরধীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফ চরধীপুর এলাকার শহিদুল সরদারের ছেলে। তিনি ঢাকার মধ্য বাড্ডায় ফলের ব্যবসা করতেন। ঘটনার দিনই মারুফের বড় বোন পাপিয়া গোসাইরহাট থানায় একটি মামলা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফ সরদারের সঙ্গে রিফাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বেশ কিছুদিন আগে রিফাতের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিলেন মারুফ। তবে তা তিনি ফেরত দেননি।

এদিকে ঈদ উপলক্ষে মারুফ বাসায় ফিরলে গত রোববার তার কাছ থেকে ধারের টাকা ফেরত চান রিফাত। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে রিফাত মারুফের বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হয়।

এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা করানো হচ্ছিল। বুধবার সকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com