বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
নব্বইয়ের লড়াকু সৈনিক জিএম চৌধুরী মিঠুর স্মরণে গাইবান্ধায় নাগরিক শোকসভা

নব্বইয়ের লড়াকু সৈনিক জিএম চৌধুরী মিঠুর স্মরণে গাইবান্ধায় নাগরিক শোকসভা

জাভেদ হোসেন, গাইবান্ধা ::গাইবান্ধায় নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সাহসী সৈনিক, গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সাবেক আহ্বায়ক ও পৌর কাউন্সিলর জিএম চৌধুরী মিঠুর স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা আয়োজন কমিটির আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মাইনুল ইসলাম পল, সাহিত্যিক সুলতান উদ্দিন আহমেদ, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, রাজনীতিক রেবতী মোহন বর্মন, লেখক রুপম রশিদ, সাবেক বাসদ নেতা শহীদুল ইসলাম, রাজনীতিক আহসানুল হাবীব সাঈদ, জিয়াউল হক জনি এবং প্রয়াত মিঠুর বন্ধু সমাজকর্মী গোলাম রব্বানী মুসা ও প্রবীর চক্রবর্তী।

এছাড়াও বক্তব্য দেন রাজনীতিক মঞ্জুর আলম মিঠু, আব্দুল্লাহ আদিল নান্নু, সাংস্কৃতিককর্মী আলমগীর কবীর বাদল, আলাল আহমেদ, শাহ আলম বাবলু, শামীম খন্দকার, মানিক বাহার, জুলফিকার চঞ্চল, শফিকুল ইসলাম রুবেল, নারী নেত্রী ও সাংবাদিক রিক্তু প্রসাদ, উদীচীর মিতা হাসান, চেম্বারের পরিচালক সুজন প্রসাদ, শুভানুধ্যায়ী উৎপল সাহা ও মোস্তফা নুরুল ইসলাম এবং উন্নয়নকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু প্রমুখ।

শোকসভায় নিবেদিত কবিতা পাঠ করেন কবি দেবাশীষ দাশ দেবু, রজতকান্তি বর্মন ও শিরিন আক্তার।
অনুষ্ঠানের শুরুতে জিএম চৌধুরী মিঠুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শিল্পী সোমা সেনের কণ্ঠে রবীন্দ্রসংগীত “তুমি রবে নীরবে…” পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়।
সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা কায়সার রহমান রোমেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বক্তারা বলেন, জিএম চৌধুরী মিঠু শুধু একটি নাম নন, তিনি ছিলেন একটি আদর্শের প্রতিচ্ছবি। তিনি এমন একটি বাংলাদেশ কল্পনা করতেন যেখানে মৌলবাদের ঠাঁই নেই, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সহাবস্থান করবে, এবং যেখানে সমাজ হবে উদার, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক।

উল্লেখ্য, গত ২৩ মে জিএম চৌধুরী মিঠু অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com