বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
চালক ঘুমিয়ে পড়ায় বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯ যাত্রী

চালক ঘুমিয়ে পড়ায় বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯ যাত্রী

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. মঞ্জুরুল হাসান (৪১) নামে এক হেলপার নিহত হয়েছেনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন যাত্রী।

বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা। তিনি বাসের হেল্পার ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, জুনায়েদ এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের ওপরে উঠে ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার মঞ্জুরুল হাসান মারা যান। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি বলেন, গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় হাসপাতালে ১৯ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com