বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
ঈদযাত্রাকে স্বাচ্ছন্দ্য করতে লালমনিরহাটে বিআরটি’র মোবাইল কোর্ট

ঈদযাত্রাকে স্বাচ্ছন্দ্য করতে লালমনিরহাটে বিআরটি’র মোবাইল কোর্ট

মাহবুবুর রহমান।। স্টাফ রিপোর্টার।। ঈদের দ্বিতীয় দিনে লালমনিরহাট শহরের লালমনিরহাট রংপুর মহাসড়কে সার্কিট হাউজের সামনে মোটরযান (বিআরটিএ ) কর্তৃপক্ষের আয়োজনে একটি বিশেষ মোবাইল কোট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আক্তার নূর, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাজ্জাদুর রহমান, লালমনিরহাটে দায়িত্বরত সেনা কর্মকর্তা মোঃ নুর হোসেন ও ট্রাফিক ইন্সপেক্টর চন্দন কুমার।

সোমবার ৯ (জুন) এস এম শাফায়াত আক্তার নূর (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ) এর নেতৃত্বে ও মোটরযান (বি আর টি এ) কর্তৃপক্ষের আয়োজনে লালমনিরহাটে সার্কিট হাউজের সামনে বিকাল ৫ হইতে ৬টা পর্যন্ত লালমনিরহাট- রংপুর মহাসড়কে একটি বিশেষ মোবাইল কোট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্টে মোটরযানের কাগজপত্রাদি, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালানো, নিয়মের বাহিরে অর্থাৎ দুইজনের অধিক মোটরসাইকেল ভ্রমণ সহ বিআরটিএ কর্তৃ ক নির্ধারিত আইন অমান্যকারীকে সনাক্ত ও শাস্তি প্রদান করা হয়।

এ বিষয়ে মোটরযান পরিদর্শক (বিআরটিএ) কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন বিশেষ করে দুর্গাপূজা ঈদ পহেলা বৈশাখ সহ আনন্দঘন দিনগুলোতে মোটরযানের বেপরোয়া গতি, অতিরিক্ত যাত্রী বহন , ট্রাফিক আইন অমান্য করার কারণে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। এ সড়ক দুর্ঘটনা রোধ ও জনগণের জানমাল এবং সুরক্ষার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই বিশেষ আয়োজন। সাধারণ মানুষের জানমাল সুরক্ষার নিমিত্তে এবং সড়ক দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com