বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
বৈষম্যবিরোধী আন্দোলনের গাইবান্ধা জেলা মুখপাত্রের ওপর হামলার অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলনের গাইবান্ধা জেলা মুখপাত্রের ওপর হামলার অভিযোগ

রাশেদুল ইসলাম রাশেদ,নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

জাহিদ হাসান ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। এই তরুণ বর্তমানে রাজনৈতিক প্লাটফর্ম এনসিপিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে জাহিদ হাসান জীবন লেখেন, ‘আমার দুলাভাইসহ গাইবান্ধা থেকে ফেরার পথে খেয়াঘাট বাজারে আমাদের ওপর অতর্কিত হামলা হয়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে। আলহামদুলিল্লাহ, কোনো শারীরিক ক্ষতি হয়নি। আমরা সুস্থ আছি।’

তিনি বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী এবং এনসিপি নিয়ে কাজ করছি। আমি মনে করি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা হয়েছে। তাছাড়া, আমি বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে করা একটি মামলার দ্বিতীয় স্বাক্ষী— সেটিও আমার ওপর হামলার কারণ হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি আশঙ্কায় আছি— ভবিষ্যতে বড় ধরনের হামলা হতে পারে। আমি আগামীকাল এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহিদ ও তার দুলাভাই। পথে বোয়ালীর খেয়াঘাট সংলগ্ন কিন্ডারগার্টেন মোড়ে একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় এক হামলাকারী জাহিদের মাথায় হাত দিয়ে আঘাত করে এবং পরে হেলমেট খুলে মারধরের চেষ্টা চালায়। তবে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com