বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় সংঘর্ষ, ২৭ গরু লুট, আটক ৪

নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় সংঘর্ষ, ২৭ গরু লুট, আটক ৪

কেফায়েত উল্লাহ:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে নারীকে অনৈতিক প্রস্তাব দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ। তিস্তা নদীতীরবর্তী চরাঞ্চলে এক নারীকে অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানিকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ একটি চক্র ২৭টি গরু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা রাতভর সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের ওপর চড়াও হন। পরে চারজনকে আটক করা হয়।

গতকাল রোববার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মাস্টারপাড়া ও গঙ্গাচড়া শালহাটি নোহালিতে এই ঘটনা ঘটে। পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে তিস্তার চরাঞ্চলের এক নারীকে একই এলাকার দুলু মিয়া নামে এক ব্যক্তি অনৈতিক প্রস্তাব দেন এবং একপর্যায়ে তাঁর গায়ে হাত দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর স্বজন ও দুলু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়ে পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই লাঠিসোঁটা, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।

দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলাকালীন তৃতীয় একটি পক্ষ সংঘবদ্ধ হয়ে ২৭টি গরু লুট করে নিয়ে পালিয়ে যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু রাতে অভিযুক্তরা আবারও সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘এক নারীকে যৌন হয়রানির বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। অন্যদিকে গরু লুটের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তবে এখনো তাঁদের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com