বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী পুঠিয়ায় তদন্তের তোয়াক্কা নেই, লুটের রাজত্ব কায়েম করে বহাল তবিয়তে অভিযুক্ত সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়কার,শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী হাদি হত্যার বিচার দাবিতে বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের সড়ক অবরোধে সেনাবাহিনীর বাঁধা, আহত ২৩ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু নিহত জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান
ঈদে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্কুলশিক্ষক নিহত, স্ত্রী ও দুই ছেলেসহ আহত ৪

ঈদে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্কুলশিক্ষক নিহত, স্ত্রী ও দুই ছেলেসহ আহত ৪

সন্তানসহ স্কুল শিক্ষক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ থেকে ঈদের ছুটিতে পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী, দুই ছেলে ও সিএনজিচালক আহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের সিপাহীপাড়া-ছনবাড়ি সড়কের শ্রীনগর উপজেলার আটপাড়া কল্লিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা চাঁদপুর জেলার বাসিন্দা। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বাইন্নাবাড়ি এলাকার হলি কেয়ার মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক। শুক্রবার স্ত্রী সেতু বেগম ও দুই সন্তান নবীন (৯) ও আহিয়ানকে (৪) নিয়ে শ্বশুরবাড়ি মাদারীপুর যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় তার স্ত্রী ও সন্তানরাও আহত হন। আহত সিএনজিচালক সাব্বির (২১) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যাত্রীবাহী সিএনজিতে করে পরিবার নিয়ে মুক্তারপুর থেকে লৌহজং উপজেলার মাওয়া খান বাড়ি যাচ্ছিলেন মাসুদ রানা। অপরদিকে কাঠবোঝাই একটি নসিমন শ্রীনগরের ছনবাড়ী এলাকা থেকে সিরাজদিখানে যাচ্ছিল। পথিমধ্যে কল্লিগাঁও নামক স্থানে সিএনজি-নসিমন মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে মাসুদ ও তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠান চিকিৎসক। ঢাকা নেওয়ার পথেই মারা যান মাসুদ রানা। বর্তমানে তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহত মাসুদ রানার মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্ত্রী সেতু বেগমকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল পাঠান কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com