বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
ফের করোনা নিয়ে সতর্কবার্তা : জনসমাগমে মাস্ক পরার নির্দেশ

ফের করোনা নিয়ে সতর্কবার্তা : জনসমাগমে মাস্ক পরার নির্দেশ

অনলাইন ডেস্ক: দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষভাবে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কোভিড-১৯ সংক্রমণের হার বাড়ার প্রেক্ষাপটে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে। বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন সতর্কতা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সময়োপযোগী। তারা ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং ভিড় এড়িয়ে চলার ওপর জোর দিয়েছেন।

সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় নতুন করে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা বাড়ছে। এ প্রেক্ষাপটে জনগণের প্রতি সরকারের এই সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com