বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
‎লালমনিরহাটে শ্যালিকার বিরুদ্ধে দুলাভাইকে খুনের অভিযোগ ‎

‎লালমনিরহাটে শ্যালিকার বিরুদ্ধে দুলাভাইকে খুনের অভিযোগ ‎

খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্ত্রীকে নিয়ে পরকীয়া সন্দেহ করায় শ্যালিকার বিরুদ্ধে দুলাভাই দুলু মিয়াকে (৩৫) খুনের অভিযোগ উঠেছে।

‎বৃহস্পতিবার (৫ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলু মিয়ার মৃত্যু হয়েছে।

‎এর আগে,বুধবার সন্ধ্যায় উপজেলার ভোটমারী হাজরানীয়া সদর পাড়া এলাকায় দুলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি,শওকত আলীর ছেলে।

‎অভিযুক্ত শ্যালিকা চাঁদনী একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত দুলু মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ি গিয়ে দেখেন তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারো সাথে কথা বলছেন।

‎ঐ সময় স্বামী দুলু মিয়াকে দেখা মাত্র মোবাইল থেকে নাম্বার ডিলিট করেন তার স্ত্রী মনি বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিতর্ক শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তার হাতে থাকা কাপড় কাটার কাচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করেন।
‎পরে,স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যায় শ্যালিকা চাঁদনী।

‎কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com