বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন ১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন। রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক!
মাথা-গলার ক্যানসারে ব্যবহৃত ওষুধে মিলল যুগান্তকারী ফল

মাথা-গলার ক্যানসারে ব্যবহৃত ওষুধে মিলল যুগান্তকারী ফল

নিজস্ব প্রতিবেদক::ক্যানসারের মধ্যে মাথা ও গলার ক্যানসার নিরাময়ের চিকিৎসা সবচেয়ে কঠিন। এ স্থানগুলোর কোথাও ক্যানসার হলে বাঁচার সম্ভাবনাও অনেক কমে যায়। তবে একটি ইমিউনথেরাপি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে মিলেছে যুগান্তকারী ফলাফল। যা এই ক্যানসার ফিরে আসাকে বাধা দিয়ে আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রায়ালের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানিয়েছেন, মাথা ও গলার ক্যানসারের চিকিৎসায় এই ওষুধটি গত ২০ বছরের মধ্যে প্রথম কোনো সাফল্য।

লরা মার্টসন নামে ইংল্যান্ডের ডার্বিশায়ারের এক নারীর ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, তিনি যে এখনো বেঁচে আছেন এটি তার কাছে অবাক করার বিষয়। কারণ ছয় বছর আগে তার জিহ্বার ক্যানসার ধরা পড়লে তাকে বলা হয় তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ক্যানসারটি ওই সময় তার ঘাড় ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল।


তার দেহ থেকে ক্যানসার দূর করতে অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচারের আগে ও পরে তিনি ইমিউনথেরাপি ওষুধটি গ্রহণ করেন। গবেষকরা জানিয়েছেন, শরীরে যদি আবারও ক্যানসার ফিরে আসে তখন এই ইমিউনথেরাপি সেটির বিরুদ্ধে লড়াই করতে কাজ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com