বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ
সেপ্টেম্বরে ইউরোপে খেলবে বাংলাদেশ

সেপ্টেম্বরে ইউরোপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক::অতীতের মতো এবারও রাজধানীর পাঁচতারকা হোটেলে আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ শুরু হতে যাওয়া ক্যাম্প গত চার বছরে দেখা যায়নি। বাংলাদেশের ফুটবলে এবার বেশ কয়েকজন বড় তারকা থাকছেন এক ছাদের নিচে।

ইংলিশ প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী, কানাডিয়ান শমিত সোম, ইতালিয়ান ফাহমিদুলের কারণে লাল-সবুজের দলটি নিয়ে এমনিতেই চলছে উন্মাদনা। এর সঙ্গে যোগ হয়েছে হোম অব ফুটবলখ্যাত জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ। সবকিছু ঠিক থাকলে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৬ ফুটবলারের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ২৪ জনের যোগ দেওয়ার কথা।

আগামী ২-৩ জুন হামজা এবং ৪ জুন ক্যাম্পে যোগ দেওয়ার কথা শমিতের। এ দুই ফুটবলারের ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা কম। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে একসঙ্গে দেখা যেতে পারে হামজা, শমিত ও ফাহমিদুলকে।

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনার মধ্যেই সেপ্টেম্বরে ফিফা উইন্ডো নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলার ভাবনা ফেডারেশনের। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত ন্যাশনাল টিমস কমিটির সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে।

সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে সেপ্টেম্বর উইন্ডো প্রসঙ্গে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ডেপুটি চেয়ারম্যান মো. ইমরুল হাসান বলেন, ‘আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর ফিফা টায়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম বা অ্যাওয়ে ম্যাচ হতে পারে। অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছা আছে ইউরোপে গিয়ে খেলার। ইউরোপে গেলে চেষ্টা করব দুটি ম্যাচ খেলার।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com