বিজ্ঞাপন:
       
লালমনিরহাটে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ পিস ইয়াবাসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

লালমনিরহাটে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ পিস ইয়াবাসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) লালমনিরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল সদর থানা এলাকায় মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ৭নং পলাশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মদনপুর গ্রামের বাসিন্দা মোঃ আনিছার রহমানের বসতবাড়ীর সামনে থেকে চার আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১। মোঃ আনিছুর রহমান (৩২)
২। মোঃ আনিছার রহমান (৪৫)
৩। মোঃ আবু আক্কাস (২৪)
৪। মোঃ রমজান আলী (২১)


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে অবৈধ জুয়া খেলা পরিচালনা আসছিলেন। একই সাথে তারা অনলাইনে বিভিন্ন জুয়াড়িদের নিকট জুয়ার টাকা নগদ ও বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে লেনদেন করছিলেন।
গ্রেফতারের সময় ১নং আসামি মোঃ আনিছুর রহমানের দেহ তল্লাশি করে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও জুয়া খেলার ডিজিটাল আলামত জব্দ করে পুলিশ।

লালমনিরহাট জেলা ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন (অনলাইন জুয়া সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা) অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ ও মাদক মুক্ত লালমনিরহাট জেলা গঠনে জেলা পুলিশের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com