বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ দুই লাখ আটষট্টি হাজার টাকাসহ দুই মাদক কারবারী গ্রেফতার লালমনিরহাটে ১৪৭ বোতল এসকাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কি আছে সাদুল্লাপুরে? দুই দফা বদলির আদেশও মানছেন না সেই এসিল্যান্ড লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যা’কমেইল ও অ’নৈতিক কর্মকাণ্ডের অ’ভিযোগ ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা সাংবাদিক দেখলেই দরজা কেন বন্ধ করে দেন কুমিল্লার ডিসি? পুরুষ হয়ে নারী বিভাগে খেলা, মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো পদক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
দুই লাখ আটষট্টি হাজার টাকাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

দুই লাখ আটষট্টি হাজার টাকাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ০১নং শহর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।


গত ১৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে পৌরসভার ০২নং ওয়ার্ডের পূর্ব মেড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. নুরুল ইসলাম (পিতা: সুরুজ আলী, সাং: মজলিশপুর, থানা ও জেলা: ব্রাহ্মণবাড়িয়া সদর)।
২. আশিকুল ইসলাম (পিতা: মৃত ইদন মিয়া, সাং: বিহাইর, থানা ও জেলা: ব্রাহ্মণবাড়িয়া সদর)।

​পুলিশ সূত্রে জানা যায়, অভিযانকালে একটি পালসার মোটরসাইকেল আটক করা হয় এবং এর আরোহীদের তল্লাশি চালিয়ে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, ৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট এবং মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত সকল মালামাল বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।


​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগে ০৯টি মাদক মামলা, ০১টি চুরি মামলা, ০১টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া অপর আসামি আশিকুল ইসলামের বিরুদ্ধেও ১টি মামলা রয়েছে।

​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com