বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি
আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চলমান আলিম পরীক্ষায় নকুল সরবরাহের চেষ্টার অপরাধে মো. মনির হোসেন নামের এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে আরও দুই শিক্ষকের দায়িত্ব স্থগিত এবং অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।


​আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন আখাউড়া উপজেলার রানীখার সৈয়দ এমদাদুল বারি গাউছিয়া আলিম মাদরাসার শিক্ষক। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরীক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্ব পালনকালে তিনি বাইরে থেকে উত্তরপত্র লিখে এনে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহের চেষ্টা করছিলেন।


বিষয়টি কেন্দ্রে স্থাপন করা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে হাতেনাতে প্রমাণ পাওয়ায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই ঘটনার পর কেন্দ্রটিতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। নকল সরবরাহে সহযোগিতা বা দায়িত্বে অবহেলার দায়ে আরও দুই শিক্ষকের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া, ওই কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট পাঁচজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

​পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে এবং জালিয়াতি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com