বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
থোকায় থোকায় ইউক্রেন জাতের আঙুরে বদলে গেছে গাজীপুরের চিত্র পাম্পে পাম্পে হাহাকার, তেলের জন্য দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা সারা দেশে চাঁদাবাজ গডফাদার ৬৫০, দিশেহারা ব্যবসায়ীরা; জনমনে ক্ষোভ যুদ্ধের প্রভাব: প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতিতে চাপে বাংলাদেশ গাইবান্ধায় পরিবার রাজি না হওয়ায় বিষপানে তরুণীর মৃত্যু, প্রেমিক হাসপাতালে পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও রায় অমান্যের অভিযোগ ও সংবাদ সম্মেলন চরফ্যাশনে সিঁড়ির রেলিংয়ে আটকে পড়া শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও রায় অমান্যের অভিযোগ ও সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও রায় অমান্যের অভিযোগ ও সংবাদ সম্মেলন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় বেআইনিভাবে জোরপূর্বক জমি দখল করে রাখার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে নিয়মিত হুমকি-ধামকি, মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো এবং আদালতের রায় পাওয়ার পরও জমি বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদ জানানো হয়।


রবিবার (১৯ এপ্রিল) রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এরশাদ আলী। এসময় শামীম হোসেন ও শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, মোট ১৬টি দাগে ৭ একর ৮৭ শতক জমির মধ্যে ভুক্তভোগীদের অংশ রয়েছে ২ একর ৭ শতক। এর মধ্যে প্রায় ১ একর জমির মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ৮০ শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছে বলে অভিযোগ করা হয়। অবশিষ্ট জমির মধ্যে ২৪টি দোকানঘর তাদের দখলে রয়েছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় তাদের জমি ও দোকানঘর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের রায় পাওয়ার পরও জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম, জগদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক, মকছেদ আলী ও মোকাজ্জল হোসেনসহ স্থানীয় স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় জমি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে।

বক্তারা বলেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং কিছু সুবিধাভোগী নেতা এ কাজে সহযোগিতা করছেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান তাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছেন বলেও অভিযোগ করা হয়।

তারা আরও জানান, জমির বাটোয়ারা সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে। পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেনের উপস্থিতিতে জমির পরিমাপ করা হলে সেখানে তাদের অংশ নির্ধারণ করা হয়। তবে সেই সিদ্ধান্তও বিদ্যালয় কর্তৃপক্ষ মানছে না বলে দাবি করেন তারা।


ভুক্তভোগীরা বলেন, হুমকি-ধামকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা চলছে। তারা যাতে নিজেদের জমিতে নিরাপদে বসবাস করতে পারেন এবং কেউ যাতে বেআইনিভাবে জমি দখল করতে না পারে, সে জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com