বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক হাতীবান্ধায় হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আ’গু’ন, তবে ঘটেনি কোন হতাহতের ঘটনা সুন্দরগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারীর পদত্যাগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
ঠাকুরগাঁওয় ‎ সীমান্তে শেয়ালের কাম/ড়ে নারীর মৃ’ত্যু,গ্রামজুড়ে আত’ঙ্ক ‎

ঠাকুরগাঁওয় ‎ সীমান্তে শেয়ালের কাম/ড়ে নারীর মৃ’ত্যু,গ্রামজুড়ে আত’ঙ্ক ‎

‎স্টাফ রিপোর্টার:: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে শেয়ালের কামড়ে, আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত তিন সপ্তাহে শেয়ালের আক্রমণে আহত হয়ে আরও দুটি গরু মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এতে,সীমান্তঘেঁষা কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কে দিন পার করছেন।

‎শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনা বেগম মারা যান। একই দিন বিকেল ৩টায় উপজেলার ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে জানাজা শেষে,পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত আমিনা বেগম ওই গ্রামের বাসিন্দা ও মইনুল হকের স্ত্রী।

‎নিহতের ছেলে, আমিরুল ইসলাম জানান, প্রায় ২৩ দিন আগে সীমান্ত এলাকার একটি মাঠে ছাগল চরাতে গেলে হঠাৎ একটি শেয়াল তার মায়ের ওপর আক্রমণ চালায়। এতে নাক ও মুখে গুরুতর কামড়ের আঘাত পান তিনি। স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে সেখানে তাকে জলাতঙ্ক প্রতিরোধে দুই ডোজ টিকা দেওয়া হয়।



‎তিনি আরও বলেন, পরবর্তীতে বাড়ির লোকজনের পরামর্শে বাজার থেকে আরও দুটি টিকা কিনে এনে পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রয়োগ করা হয়। তবে ক্ষতস্থান শুকায়নি। ঘটনার ১৭ দিন পর তিনি, আবার অসুস্থ হয়ে পড়েন। মুখ দিয়ে লালা পড়া, বারবার বমি হওয়াসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার মায়ের মৃত্যু হয়।

‎স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় ভুট্টার আবাদ বৃদ্ধি পাওয়ায় শেয়ালের উপদ্রব বেড়েছে। এখন প্রায়ই লোকালয়ে শেয়ালের দেখা মিলছে। অনেক ক্ষেত্রে শেয়ালগুলো হিংস্র হয়ে উঠেছে বলে অভিযোগ করছেন তারা। এ অবস্থায় গরু-ছাগল মাঠে নিয়ে গেলে লাঠি নিয়ে পাহারা দিতে হচ্ছে বলে জানান।

‎এদিকে,এলাকাবাসীর দাবি, আক্রমণকারী শেয়ালটি পাগল হয়ে গিয়েছিল। ঘটনার পরদিন সকালে স্থানীয়রা মিলে শেয়ালটিকে মেরে ফেলে।

‎বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
‎বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি জলাতঙ্ক রোগে মারা গেছেন। লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com