বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য
রংপুরে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত: তেলের পরিমাপে অনিয়মে ফিলিং স্টেশনকে জরিমানা

রংপুরে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত: তেলের পরিমাপে অনিয়মে ফিলিং স্টেশনকে জরিমানা

রংপুর প্রতিনিধিঃ রংপুর মহানগরীতে ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন, রংপুর। সোমবার (১৩ এপ্রিল ২০২৬ খ্রি.) পরিচালিত এ অভিযানে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে।

জানা যায়, মহানগরীর রনচন্ডী এলাকায় অবস্থিত “মেসার্স সাঈদ ফিলিং স্টেশন”-এ অভিযান পরিচালনা করে জ্বালানী তেলের পরিমাপ ও মজুদ সংক্রান্ত তথ্যাদি যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৫৫/৫৫ ধারা অনুযায়ী সতর্কতামূলক ৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত বিধি মেনে সঠিকভাবে জ্বালানী তেল বিক্রয়ের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে মোট একটি মামলা দায়ের করা হয় এবং জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয় ৩,০০০ টাকা।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসন, রংপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানজিনা কবির। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কর্মকর্তা প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি) এবং প্রকৌশলী তাহাজিবুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি)।

বিএসটিআই রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে সঠিক পরিমাপ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com