বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
পঞ্চগড়ে ছাতনাই নদী খনন উদ্বোধন, ইউক্যালিপ্টাস গাছ কাটার আহ্বান

পঞ্চগড়ে ছাতনাই নদী খনন উদ্বোধন, ইউক্যালিপ্টাস গাছ কাটার আহ্বান

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার, পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ইউক্যালিপ্টাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং এ গাছ অধিক পরিমাণে পানি শোষণ করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাই তিনি ইউক্যালিপ্টাস গাছ রোপণ না করে ফলদ, ওষুধি ও কাঠজাত গাছ লাগানোর আহ্বান জানান।

সোমবার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের গেদিপাড়া এলাকায় ছাতনাই নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় ছাতনাই নদীতে পানি ও মাছের প্রাচুর্য ছিল এবং এটি স্থানীয় কয়েক হাজার মানুষের চাষাবাদ ও জীবিকার গুরুত্বপূর্ণ উৎস ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে নদীটি ভরাট হয়ে বর্তমানে প্রায় মৃত খালে পরিণত হয়েছে। নদীর তলদেশ ভরাট হওয়া এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় এখন সেখানে পানির অস্তিত্ব প্রায় নেই।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার করা হবে। এর মাধ্যমে হারিয়ে যাওয়া নদ-নদী ও জলাশয় ফিরিয়ে এনে পানি সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বাড়িয়ে দেশকে আবারও সুজলা-সুফলা করা হবে।

তিনি জানান, প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে ছাতনাই নদীর সাড়ে ৫ কিলোমিটার অংশ খনন করা হবে, যা বাস্তবায়ন করবে এলজিইডি। খনন শেষে নদীর দুই তীরে ফলজ গাছ লাগানো হবে এবং স্থানীয়দের মাছ ও হাঁস চাষে উৎসাহিত করা হবে, যা পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণে সহায়ক হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পে প্রায় এক হাজার শ্রমিক কাজের সুযোগ পাবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খনন কাজে ৬০ শতাংশ শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে, যাতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্যদিকে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়।

স্থানীয়রা আশা করছেন, নদীটি পুনঃখনন করা হলে এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com